Songbad BD 360: সারাদেশ

সংবাদ শিরোনাম
লোডিং...
ad160
Menu
সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৪ জুলাই, ২০২১

দেশে আক্রান্তদের ৭৮ শতাংশের দেহে ডেলটা ধরন: আইইডিসিআর

দেশে আক্রান্তদের ৭৮ শতাংশের দেহে ডেলটা ধরন: আইইডিসিআর

 


‘বাংলাদেশে কোভিড–১৯ ভেরিয়েন্টের (ধরন) সর্বশেষ তথ্য’ শিরোনামে এক প্রতিবেদনে আইইডিসিআর বলেছে, এখন দেশে করোনার এই ধরনের সুস্পষ্ট প্রাধান্য দেখা যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সার্স–কোভ–২ ভাইরাসটি ২০১৯ সালে প্রথম শনাক্তের পর এখন পর্যন্ত অনেকগুলো ধরন শনাক্ত হয়েছে। প্রতিষ্ঠানটি শুরু থেকেই এ ধরনগুলোর জিনোম সিকোয়েন্সিং করছে। এ ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বর মাস থেকে গত জুন মাসের ৬৪৬টি নমুনা সিকোয়েন্সিং করেছে।


এপ্রিল মাসে বাংলাদেশে ডেলটা ধরন শনাক্ত হওয়ার পর এর হার বাড়তে শুরু করে। মে মাসে এ ধরন ৪৫ শতাংশ এবং জুন মাসে ৭৮ শতাংশ নমুনা শনাক্ত হয়েছে।
বাংলাদেশে আলফা (যুক্তরাজ্যে প্রথম শনাক্ত), বিটা (দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত), ডেলটা (ভারতে প্রথম শনাক্ত), ইটা (নাইজেরিয়ায় প্রথম শনাক্ত) এবং বি১.১.৬১৮ (অজ্ঞাত) ধরন শনাক্ত হয়েছে। সারা বিশ্বে করোনাভাইরাস পরিবর্তিত হয়ে নতুন চেহারা ও বৈশিষ্ট্য ধারণ করছে, একই ধরন বা ভেরিয়েন্ট বলে।



আইইডিসিআর জানিয়েছে, কোভিড–১৯ নমুনা পরীক্ষায় পাওয়া ধরন সম্পর্কিত তথ্য জিনোম সিকোয়েন্সের বৈশ্বিক তথ্যভান্ডার জিআইএসএআইডিরতে জমা দেওয়া হয়।

শর্তসাপেক্ষে ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে কোভিশিল্ডের একটি ডোজই যথেষ্ট, জানাল ICMR

শর্তসাপেক্ষে ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে কোভিশিল্ডের একটি ডোজই যথেষ্ট, জানাল ICMR


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণের (Pune) সেরাম ইনস্টিটিউটের (Serum Institute) তৈরি কোভিশিল্ডের (Covishield) করোনা প্রতিরোধের ক্ষমতা নিয়ে বড়সড় ঘোষণা করল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। করোনাজয়ীরা কোভিশিল্ডের একটি টিকা নিলেই রুখে দিতে পারবেন করোনার ডেল্টা ভ্যারিয়েন্টকে। সম্প্রতি নিজেদের গবেষণায় সেই তথ্যই জানতে পেরেছেন আইসিএমআর-এর বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা গিয়েছে, করোনাজয়ীদের ক্ষেত্রে একটি টিকাতেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যাচ্ছে।
আইসিএমআর-এর ওই বিবৃতিতে বলা হয়েছে, করোনা আক্রান্ত না হয়ে যাঁরা কোভিশিল্ডের একটি বা দুটি টিকা নিয়েছেন, তাঁদের তুলনায় করোনায় আক্রান্ত হওয়ার পর যাঁরা একবারই টিকা নিয়েছেন, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি। অর্থাৎ করোনাজয়ীদের ক্ষেত্রে কোভিশিল্ডের একটি ডোজেই কাজ হবে। সেক্ষেত্রে তাঁদের নতুন করে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কম। এমনকী ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রেও তাঁদের দেহে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে।করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে হিউমোরাল-সিমিলার ইমিউন রেসপন্স জরুরি। 

প্রসঙ্গত, করোনার এই ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। বিশ্বের একাধিক দেশ-সহ ভারতেও করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য এই B.1.617.1 ভ্যারিয়েন্ট দায়ী। সেরামের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কতটা কার্যকরী, তা জানতেই এই গবেষণাটি করা হয়েছে। ‘Neutralisation of Delta Variant with Sera of Covishield vaccines and Covid-19 Recovered Vaccinated Individuals’ নামে গবেষণাটির সঙ্গে যুক্ত ছিলেন আইসিএমআর, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি, কম্যান্ড হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ এবং পুণের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের বিজ্ঞানীরা। বর্তমানে আগের তুলনায় দৈনিক সংক্রমণ কমলেও করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন দেশবাসী। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, তৃতীয় ঢেউয়ের প্রভাব সবচেয়ে বেশি দেখা যেতে পারে অক্টোবর-নভেম্বরে। তা সত্ত্বেও দৈনিক আক্রান্তের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ের তুলনায় অনেকটাই কম হবে।

ADVERTঁ

সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

বিশ্বনবীর বিকৃত ছবি প্রকাশের প্রতিবাদ মিছিলে শাকিল আহমেদ দুর্জয়

বিশ্বনবীর বিকৃত ছবি প্রকাশের প্রতিবাদ মিছিলে শাকিল আহমেদ দুর্জয়

 বিশ্বনবী

 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকৃত ছবি প্রকাশের প্রতিবাদে পাহাড়পুর, নয়াচর, মুন্সিপাড়ার জনগণের একটি বিক্ষোভ মিছিল বের করে। এই মিছিলে যোগ দেন শাকিল আহমেদ দুর্জয়।


মিছিলটি পাহাড়পুর মাঠ প্রাঙ্গন থেকে শুরু করে নয়াচর বাজার হয়ে বারপাখিয়া হয়ে পুনরায় নয়াচর বাজারে এসে শেষ হয়।  


মিছিলটির ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

কক্সবাজার ভ্রমণে গেলেন শাকিল আহমেদ দুর্জয়

কক্সবাজার ভ্রমণে গেলেন শাকিল আহমেদ দুর্জয়

গত 8 মার্চ 2020 তারিখে  Govt. M M Ali College  থেকে তিনদিনের জন্য  স্টাডি ট্যুরে কক্সবাজার যাওয়া হয়। এতে অংশ নেন শাকিল আহমেদ দুর্জয় এবং তার বন্ধুরা। 


তিন দিনের সফরে তারা সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার, হিমছড়ি, ও সেন মার্টিন আইল্যান্ড ভ্রমণ করতে যান।